ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই, ভোগান্তি   উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু
  • সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি

     সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি
    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত খুন, গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

    এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ-এর প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি উচ্চপর্যায়ের টিম সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানি আয়োজন করবে। গণশুনানির মাধ্যমে অপরাধ ও অপরাধীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


    বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


    চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত খুন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

    চিঠিতে আরও বলা হয়, গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলা এলাকায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজনের পাশাপাশি আহত-নিহত ও ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

    চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনজীবী সমিতি, রাজনৈতিক দল, জাতীয় প্রেসক্লাব, গণমাধ্যম ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।


    এইচকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ