ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

    উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
    মঙ্গলবার বাদ আসর বান্না মিঞা বাড়ি জামিয়া কারিমিয়া জাফর শাহ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. মুহসিন মিঞা লিটনের মা  মোসা. আনোয়ারা বেগম (১০০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

    মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৪টায় উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

    মরহুমা আনোয়ারা বেগম ওই গ্রামের মরহুম আব্দুস ছাত্তার মিঞার স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    মঙ্গলবার বাদ আসর বান্না মিঞা বাড়ি জামিয়া কারিমিয়া জাফর শাহ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

    এছাড়া শোক প্রকাশ ও সমবেদনা জানান উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা ও পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. লাভলু চাপরাশি।

    এছাড়াও উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাশেম সেন্টু, সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির বিপ্লব মোল্লা, নির্বাহী সদস্য সৈয়দ জাহিদ আলম, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম ও আলহাজ মো. নাসির উদ্দিন বালী, যুগ্ম সম্পাদক মো. সোহাগ হাওলাদার, দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম আসাদ, সদস্য মো. কাওছার হোসেন, সাংবাদিক মো. রহিম সরদার, আহাদ সুমন ও মো. মেহেদী ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। 

    শোক প্রকাশ করেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. আক্তার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক স্বপন মল্লিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও  শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ