ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • গুয়ানতানামো কারাগারের সাবেক বন্দি এখন তালেবানের প্রতিরক্ষামন্ত্রী

    গুয়ানতানামো কারাগারের সাবেক বন্দি এখন তালেবানের প্রতিরক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুয়ানতানামো কারাগারের সাবেক কয়েদি মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে তালেবান। বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

    জাকির আব্দুল গোলাম রসুল নামেও পরিচিতি। ৯/১১ হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে মার্কিন বাহিনী। এরপর কিউবায় অবস্থিত গুয়ানতানামো কারাগারে বন্দি ছিলেন তিনি। ২০০৭ সালে গুয়ানতানামো থেকে তাকে আফগানিস্তানের একটি কারাগারে স্থানান্তর করা হয়। ওই বছরই মুক্তি পান তিনি।

    মুক্তি পাওয়ার পর আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের তালেবানের কমান্ডার হিসেবে নিজের অবস্থান শক্ত করেন জাকির।  আফগানিস্তানে  রাস্তার পাশে মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর মূল পরিকল্পনাকারী বলা হয় জাকিরকে। মার্কিন বিমানের ওপর হামলার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

    এদিকে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর কাবুল থেকে অনেক আফগান যুক্তরাষ্ট্রে পৌছেছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।  তালেবান নির্ধারিত ৩১ আগস্টের মধ্যেই সব বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়ার দাবি জানিয়েছে তালেবান।

    গত মার্কিন সমর্থিত আফগান সরকারের পতনের পর এ পর্যন্ত আফগানিস্তান থেকে চার হাজারের মতো মার্কিনি দেশে ফিরেছেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ