ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • কারও ব্যাংক হিসাব-সম্পত্তি জব্দের ক্ষমতা দুদকের নেই :হাইকোর্ট 

    কারও ব্যাংক হিসাব-সম্পত্তি জব্দের ক্ষমতা দুদকের নেই :হাইকোর্ট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাইকোর্ট এক রায়ে বলেছেন, নাগরিকের বিরুদ্ধে বেআইনি পন্থায় সম্পত্তি বা অর্থ অর্জনের অভিযোগ উঠলেও আইন অনুসারে আদালতের অনুমতি ছাড়া কোনো নাগরিকের ব্যাংক হিসাব জব্দ বা সম্পত্তি ক্রোকের ক্ষমতা কারও নেই, এমনকি দুর্নীতি দমন কমিশনেরও (দুদক) নেই।

    কক্সবাজারের এক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তার দেয়া নির্দেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়েছে।


    বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৭ জুন ওই রায় দেন। পূর্ণাঙ্গ রায়টি বুধবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশন বিধিমালার ১৮ বিধি তুলে ধরে রায়ে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তির বেআইনি পন্থায় অর্জিত ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ বা সম্পত্তি অ্যাটাচমেন্ট করার প্রক্রিয়া সম্পর্কে বিধিতে পরিষ্কারভাবে বলা হয়েছে। ২০০৭ সালে বিধিতে ‘অপরাধলব্ধ সম্পত্তি’ জব্দ বা ক্রোক বা অন্য কোনো বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা অনুসন্ধান বা তদন্তকারী কোনো কর্মকর্তা বা দুদকের অন্য কোনো কর্মকর্তাকে দেয়া হয়নি।

    দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চলতি বছরের ৬ জানুয়ারি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার ব্যবস্থাপককে বেলায়েত হোসেন নামের এক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন। ফার্মেসি ব্যবসায়ী বেলায়েত কক্সবাজারের বাসিন্দা।

    ব্যাংক হিসাব জব্দের ওই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলায়েত হাইকোর্টে রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে বেলায়েতের ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের ওই উপসহকারী পরিচালকের দেয়া ৬ জানুয়ারির নির্দেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২৭ জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ