ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাগরে মিলল বিশাল ৮টি পাখি মাছ

    সাগরে মিলল বিশাল ৮টি পাখি মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটার মৎস্যবন্দর মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বিশাল আকৃতির ৮টি পাখি মাছ। বুধবার রাতে বঙ্গোপসাগরের বৈরাগী বয়াসংলগ্ন এলাকায় এফবি মায়ের দোয়া ট্রলারে নুরুন্নবী মাঝি নামের এক জেলের জালে এ পাখি মাছগুলো ধরা পড়ে। ৮টি মাছের মধ্যে ৩টির ওজন ৬০ কেজি করে, ৪টির ওজন ৫৫ কেজি করে ও অপরটির ওজন ৪০ কেজি। 

    বৃহস্পতিবার দুপুরে মহিপুরের আড়তপট্টিতে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা। নুরুন্নবী মাঝি জানান, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ৩টিসহ মোট ৮টি পাখি মাছ ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।
     মাছগুলো মেসার্স টিপু ফিস মৎস্য আড়দের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় মৎস্য ব্যবসায়ী পিন্টু ভদ্র এ মাছগুলো কিনেছেন। 

    পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, এলাকার মানুষ এটিকে পাখি মাছ নামে চিনলেও এটির বৈজ্ঞনিক নাম সেইল ফিশ। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ