ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • ইমো হ্যাকার চক্রের দুই সদস্য আটক

    ইমো হ্যাকার চক্রের দুই সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর বাঘায় ইমো হ্যাকার চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। বুধবার রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করে।

    আটককৃতরা হলো- উপজেলার মালিয়ানদহ গ্রামের মহসিন আলীর ছেলে গোলাম রাব্বী ও জোতকাদিরপুর গ্রামের মৃত আবদুল মান্নান শাহের ছেলে সেলিম রেজা সাদ্দাম।

    জানা যায়, ইমো হ্যাকার চক্রের সক্রিয় সদস্য গোলাম রাব্বী ও সেলিম রেজা সাদ্দাম দেশ-বিদেশে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন নম্বরের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইমো অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। ডিবির পুলিশ পরিদর্শক রুহুল আমিন বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। তাদের কাছে থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ইমো হ্যাকার চক্রের দুই সদস্যকে ডিবি পুলিশ আটক করার পর আমাদের কাছে সোপর্দ করেন। আমরা তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ