ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • চীনের সামুদ্রিক দাবিকে চ্যালেঞ্জ ছুড়তে কমলার আহ্বান

    চীনের সামুদ্রিক দাবিকে চ্যালেঞ্জ ছুড়তে কমলার আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি দক্ষিণ চীন সাগরের ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম এবং তাইওয়ানের সঙ্গে ভৌগোলিক অঞ্চলগুলোর সার্বভৌমত্ব দাবি করে সামুদ্রিক কার্যক্রম বৃদ্ধি করছে চীন। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চীনের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বুধবার ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। 

    এছাড়াও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের আগ্রাসন এবং অতিরিক্ত সামুদ্রিক দাবিকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত দুই দিনে দ্বিতীয়বারের মতো তিনি এ আহ্বান জানালেন।

    ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভয়েস অব আমেরিকা হ্যারিসকে উদ্ধৃত করে বলেছে, আমাদের চাপ সৃষ্টি করার উপায় খুঁজে বের করতে হবে এবং সমুদ্রের আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন মেনে চলার জন্য বেইজিংয়ের ওপর চাপ বাড়াতে হবে।  
    দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক কার্যক্রমের সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কমলার এমন বক্তব্য এলো। তিনি বলেন, বেইজিং দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অংশে জোর জবরদস্তি, ভয় প্রদর্শন এবং দাবি অব্যাহত রেখেছে।  

    তিনি আরও বলেন, ২০১৬ সালের সালিশ ট্রাইব্যুনালের সিদ্ধান্তে এই বেআইনি দাবিগুলো প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু বেইজিংয়ের কর্মকাণ্ড নিয়ম নীতি ক্ষুন্ন করে এ অঞ্চলের জাতিগুলোর সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।  

    এদিকে, কমলার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম। মার্কিন ভাইস প্রেসিডেন্ট চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে বলে অভিযোগ তোলা হয়েছে।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ