ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ঘরের দুই তলায় ঝুলছিল কিশোরী গৃহবধূর লাশ 

     ঘরের দুই তলায় ঝুলছিল কিশোরী গৃহবধূর লাশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সারে ১১টার দিকে মহিপুর থানার ধুলাসার ইউপির নয়াকাটা গ্রামে ঘরের দুই তলায় গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মহিপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। 

    নিহত সুমাইয়া ওই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী ও লালুয়া ইউপির চান্দুপাড়া গ্রামের শাহজাদার মেয়ে। স্থানীয়রা জানান. প্রতিবেশি এক নারী ওই বাড়িতে রান্নার তেল নিতে আসেন। এ সময় তিনি সুমাইয়ার খোঁজ করে ঘরের দোতালায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিয়ে পরিবারের সদস্যদের জানান। 

    ধুলাসার ইউপি চেয়ারম্যান আবদুল জলিল আকন্দ জানান, গৃহবধুর আত্মহত্যার ঘটনা শুনে সেখানে যাচ্ছি। তবে আসল ঘটনা কি তা আমার জানা নেই। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে গৃহবুধূর মৃত্যুর কারণ জানা যাবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ