ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • শুটিংয়ে চোট পেলেন প্রিয়াঙ্কা

     শুটিংয়ে চোট পেলেন প্রিয়াঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    ‘সিটাডেল’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যার কারণে মাথা থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।

    ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কোনটা সত্যি আর কোনটা নয়?’ তার কয়েক ঘণ্টা পরে এক ভক্ত জানান, তার গালে চোট লেগেছে। কপালে নয়। সেই উত্তর ঠিক নয় বলে জানিয়ে দেন দেশি গার্ল। তিনি লেখেন, ভ্রু-র কাছে কাটা দাগটাই আসল। ছবি জুম করে ডান চোখের ভ্রু-র ওপর কেটে যাওয়া অংশও দেখান।


    লন্ডনে অ্যাকশনধর্মী ‘সিটাডেল’ সিরিজের শুট করছেন প্রিয়াঙ্কা। এক গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন তিনি। নেট মাধ্যমের একটি ছবিতে কালো আর খাকি আউটফিটে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। অ্যামাজন প্রাইমে সম্প্রচারিত হওয়ার কথা সিরিজটির। ‘সিটাডেল’-র মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে অভিনেত্রীর।

    সূত্র: জিনিউজ


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ