ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলেজ জীবনের প্রেমিককে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

    কলেজ জীবনের প্রেমিককে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিয়ে করতে যাচ্ছেন শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠের সঙ্গে নাকি শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি।

    বেশ কয়েক বছর ধরে তারা প্রেম করছেন। তাদের সম্পর্কের বিষয়টি পারিবারিকভাবেও মেনে নেওয়া হয়েছে। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রদ্ধার খালাতো ভাই অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এই ব্যাপারে এখন কোনো মন্তব্য করতে চাই না। তবে যদি জিজ্ঞাসা করেন, শ্রদ্ধার বিয়ের জন্য মুখিয়ে আছি কি না, বলব অবশ্যই। বিয়ে তো ভালো ব্যাপার। মুখিয়ে থাকার মতোই একটি অনুষ্ঠান’।

    এদিকে জানা যায়, রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা শ্রদ্ধার সঙ্গে ছেলের সম্পর্কের বিষয়টি মেনে নিয়েছেন। তিনি জানান, রোহান-শ্রদ্ধা কলেজ জীবন থেকে বন্ধু। দুজনেই কর্মজীবনে ভালো করছেন, তাই বিয়ের বিষয়টি মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু কবে শ্রদ্ধা ও রোহানের চার হাত এক হচ্ছে, সে বিষয়ে কেউ এখনো মুখ খোলেননি।

    রোহান শ্রেষ্ঠ একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ফটোগ্রাফার। নানা সময় তিনি বলিউডের নামী তারকাদের ছবি তুলেছেন। ২০১৯ সালে প্রথমে রোহান ও শ্রদ্ধার সম্পর্কের বিষয়টি সামনে আস। তারা বিয়ে করছেন বলেও তখন গুঞ্জন ছড়ায়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ