ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • ই-অরেঞ্জের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের মামলা

    ই-অরেঞ্জের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের উপদেষ্টাসহ প্রতিষ্ঠানটির সব মালিককে আসামি করে কুমিল্লার আদালতে একটি মামলা করা হয়েছে। গ্রাহকের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।

    রোববার (২৯ আগস্ট) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের ১ নং আমলি আদালতে মামলাটি করা হয়। কুমিল্লার ৩৯ জন গ্রাহকের পক্ষে মামলাটি করেন সাইফুল খান নামে এক ব্যক্তি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এফ মজুমদার নোমান।


    মামলার বাদী সাইফুল খান বলেন, আমরা পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে টাকা দিয়েছি। নির্ধারিত সময় শেষ হলেও তারা আমাদের পণ্য দিচ্ছে না। ই-অরেঞ্জ আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি। কেউ যেন ই-কমার্সের আড়ালে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করতে না পারে।

    তিনি আরও বলেন, আমার সার্কেলসহ ৩৯ জন গ্রাহকের পক্ষ হয়ে মামলাটি করেছি। আমরা এখন পর্যন্ত ই-অরেঞ্জকে ৩ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩১১ টাকা দিয়েছি।

    অ্যাডভোকেট এ এফ মজুমদার নোমান বলেন, প্রতারণার মামলাটি আমলে নিয়েছে আদালত। আগামী ১১ নভেম্বরের মধ্য পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ