ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • আফগানদের জন্য খ্রিস্টানদের রোজা রাখতে পোপের আহ্বান

    আফগানদের জন্য খ্রিস্টানদের রোজা রাখতে পোপের আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের শান্তি কামনায় বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে রোজা রাখতে ও দোয়া করার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

    রোববার (২৯ আগস্ট) সেন্ট পিটার্সে দর্শনার্থী ও পর্যটকদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


    আফগানিস্তানে সাম্প্রতিক ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন পোপ ফ্রান্সিস। এছাড়াও গত বৃহস্পতিবার কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে হতাহতের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

    পোপ ফ্রান্সিস বলেন, আমি সবার প্রতি আহ্বান জানিয়ে বলবো আফগান নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা চালু রাখতে। যেন আলোচনা এবং সহমর্মিতার মাধ্যমে শান্তি অর্জিত হয়, যা দেশটির সুন্দর ভবিষ্যতের জন্য প্রত্যাশা নিয়ে আসবে।

    খ্রিস্টানদের ধর্মগুরু সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আফগানদের জন্য প্রার্থনা ও রোজা আরও বাড়াতে। এখনই এটি করার সময়। ঐতিহাসিক মুহূর্তগুলিতে আমরা উদাসীন থাকতে পারি না।

    গত সপ্তাহে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনাসহ প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। ড্রোন হামলা চালিয়ে আইএসের 'পরিকল্পনাকারীকে' হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

    তালেবান যুদ্ধবিধ্বস্ত দেশটির নিয়ন্ত্রণ নেয়ায় হাজার হাজার মানুষ এখনও আফগান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ