ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সেই মন্তব্যের জন্য শাকিবকে ‘সরি’ বললেন ওমর সানী

    সেই মন্তব্যের জন্য শাকিবকে ‘সরি’ বললেন ওমর সানী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক শাকিব খানের ইংরেজিতে লেখা স্ট্যাটাসে যে মন্তব্য করেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছেন ওমর সানী।

    তার দাবি— শাকিবকে তিনি কটাক্ষ নয়, ফান করেছেন। তবে তার মন্তব্যে শাকিব খান কষ্ট পেলে ‘সরি’ও বলেছেন তিনি। 

    শনিবার রাতে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে ইংরেজিতে একটি ক্যাপশন দেন।

    বাংলায় যার অর্থ দাঁড়ায়— সবসময় মনে রাখবেন আপনার বর্তমান গন্তব্যই আপনার চূড়ান্ত গন্তব্য নয়; সেরাটা এখনও আসতে বাকি আছে— ধৈর্য ধর!

    সেই পোস্টের নিচে ওমর সানী লেখেন—  ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস।’

    এ ঘটনায় শাকিব খানের ভক্তরা মনে করছেন, ওমর সানী কটাক্ষ করেছেন শাকিবকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সানীকে নিয়ে ট্রলও হচ্ছে।

    এ বিষয়ে রোববার ওমর সানী গণমাধ্যমকে বলেন, আসলে জিনিসটা... ওতো আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, এই রেশ ধরেই বলি...। আমি ওকে অনেক পছন্দ করি, (শাকিব) আমার ছোট ভাই; ফান করেই এটা বলেছি। এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না! আমি বলেছি, ‘এত সুন্দর করে লেখাটা, এটা তুই লিখেছিস বলে মনে হয় না। যাই হোক, ভালো থাকিস’।

    এমনকি তার মন্তব্যে শাকিব খান কষ্ট পেলে ‘সরি’ও বলেছেন ওমর সানী। তিনি বলেন, আমি সবসময় যেভাবে বলি... সবসময় ওকে (শাকিব খান) এভাবেই বলি। এটা নিয়ে যদি ও হার্ট (আহত) হয়ে থাকে, আমি সরি! কিন্তু এটা নিয়ে হার্ট করে আমি কিছু বলিনি। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার মতো মনমানসিকতা আমার নেই।

    ‘আপনার মন্তব্যে অন্তর্জালে সমালোচনা হচ্ছে; অনেকেই ভাবছেন, আপনি শাকিবকে কটাক্ষ করেছেন?’—এমন প্রশ্নে ওমর সানীর ভাষ্য— না, না, না...। যারা এসব সমালোচনা করছে, তাদের সংখ্যা নিতান্তই কম। কাউকে ছোট করে বলার মতো আমার... নেই। আফটার অল, শাকিব বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা, সে নাম্বার ওয়ান। এতটুকু সম্মান-স্নেহবোধ আমার আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ