ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরগুনায় যুবলীগ নেতাসহ ৬ জনকে কুপিয়ে জখম: প্রতিবাদে সংবাদ সম্মেলন 

    বরগুনায় যুবলীগ নেতাসহ ৬ জনকে কুপিয়ে জখম: প্রতিবাদে সংবাদ সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বুড়িরচর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু হানিফ খোকনসহ ৬জনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।  

    মঙ্গলবার বিকেলে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ নেতার পিতা ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.ইউনুস মৃধা।  লিখিত বক্তব্য  মো. ইউনুস মৃধা জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর সমর্থক ছিলাম। নির্বাচনে প্রতিপক্ষ  এবং স্থানীয় নুর আলী চরকগাছিয়া পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির ঋন পরিশোধ না করা বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে।

     সোমবার রাত ১১টার দিকে খোকন পরিবারের সদস্যদের নিয়ে  একউ গ্রামের আমজেদ মার্কেট সংলগ্ন আমার জামাই বাড়ীতে প্রবেশের সময় দুর্বৃত্তরা অতকির্তে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে খোকনের  হামলা করে। এসময় বাঁধা দিতে গেলে দূর্বৃত্তদের হামলায় খোকনের বোন সালমা(৪৫) নাজমা(৩২), রীতা(২৫), চাচি রুশিয়া(৪৫) এবং রাজিন(১৮) গুরতর আহত হয়। পূর্বপরিকল্পিতভাবে  মামুন, নাঈম, ফোরকান, দেলোয়ার, নজরুলসহ ১০/১৫ জন হামলা চালায়। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পানি ব্যবস্হাপনা সমিতি থেকে হামলাকারীরা কয়েক লক্ষ লক্ষ টাকা ঋন নিয়ে তা পরিশোধ না করার  খোকনের সাথে বিরোধ হয়। 

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. বশির উদ্দিন মৃধা, পৌর আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিনসহ বুড়িরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যবৃন্দ ।  
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ