ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • চমক নিয়ে আসছেন ডিপজল

    চমক নিয়ে আসছেন ডিপজল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়লের চমক নিয়ে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিপজল। এই দুই সিনেমার সিক্যুয়াল পরিচালনা করবেন পরিচালক মনতাজুর রহমান আকবর।

    ডিপজল বলেন, 'অশ্লীল যুগের অবসান ঘটাতে সিনেমার দু:সময়ে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ বড় পর্দা জগতের মোড় ঘুরিয়ে দিয়ছিল। তাই আমার ধারাবাহিক সিনেমা নির্মাণের পরিকল্পনায় এই দু’টি সিনেমার সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করছি, আমার নির্মিত এসব সিনেমা মুক্তির মাধ্যমে আবারও সিনেমার মন্দাবস্থা কাটাতে ভূমিকা রাখবে। লকডাউন শেষ হওয়ার পরপরই সিনেমা দুটির শুটিং শুরু হবে। এতে নতুন নায়ক-নায়িকা অভিনয় করবেন।'  

    ১৫ বছর পর সিনেমা দুইটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। এরই মধ্যে সিনেমা দুটির স্ক্রিপ্টও তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।
    ডিপজল এখন নিয়মিত সিনেমা নির্মাণ করছেন। গত আড়াই মাসে তিনি তিনটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন। এগুলো হলো ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হারকিউলিস’ এবং ‘যেমন জামাই তেমন বউ’।

    উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তি পায় ডিপজল প্রযোজিত এফ আই মানিক পরিচালিত ব্যবসাসফল সিনেমা ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’। দু’টি সিনেমারই প্রযোজক ছিলেন মনোয়ার হোসেন ডিপজল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ