ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • হলফনামায় তথ্য গোপন 

    আমতলী উপজেলা চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি ও নতুন করে নির্বাচনের নির্দেশ!

    আমতলী উপজেলা চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি ও নতুন করে নির্বাচনের নির্দেশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের তালিকাভূক্তির তথ্য গোপন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া বরগুনার আমতলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকানকে অব্যহতি ও নতুন করে নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।

    বুধবার দুপুরে এ আদেশ দেন আদালত। আপিলেও ফোরকানের পদ হারানোর আদেশ বহাল থাকলো। জানা গেছে, ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন গোলাম সরোয়ার ফোরকান। বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একজন ঋন খেলাপি থাকা সত্বেও বিষয়টি তখন তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেন। সে সময় তিনি রূপালী ব্যাংক পটুয়াখালী নিউ টাউন শাখায় ৩টি ঋণ খেলাপি ছিল। মনোনয়নপত্র বাছাইয়ে ব্যাংক কর্তৃপক্ষ তিনি ঋণ খেলাপি নন মর্মে প্রত্যায়ন দেয়।

     এরপর গত ২১ এপ্রিল ২০১৯ তারিখে প্রতিদ্বন্দি প্রার্থী মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন আহম্মেদ ছজু বিজয়ী চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা ও বাতিল চেয়ে এবং তাকে চেয়ারম্যান ঘোষণার আবেদন জানিয়ে উপজেলা নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালত ১ম মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের ১ বছর ১০ মাস পরে আদালত বিজয়ী উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকানের মনোনয়নপত্র অবৈধ ও বাতিল ঘোষণা করে বাদী নিকটতম প্রতিদ্বন্দি সামসুদ্দিন আহম্মেদ ছজুকে চেয়ারম্যান হিসেবে রায় প্রদান করেন উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এবং বরগুনার যুগ্ম জেলা জজ প্রথম আব্দুলাহ আল মামুন।  ওই আদেশের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করলে সে সময় আদালত পূর্বের রায় স্থগিত করে আপিল শুনানির জন্য গ্রহন করেন।

    বুধবার আপিলের রায়েও ফোরকানের পদ হারানোর পূর্বের আদেশ বহাল রেখে নতুন করে নির্বাচনের নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান মুঠোফোনে বলেন, গোলাম সরোয়ার ফোরকান নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার ঋণ খেলাপির বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলায় পূর্বের রায় বহাল রেখে আমতলী উপজেলায় নতুন করে নির্বাচনের আদেশ প্রদান করা হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ