ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  •  উপেক্ষিত স্বাস্থ্যবিধি

    বরিশালে বাজার ছিলো ক্রেতায় ঠাসা

     বরিশালে বাজার ছিলো ক্রেতায় ঠাসা
    অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    লকডাউনের তৃতীয় দিন শুক্রবার (১৬ এপ্রিল) বরিশালের বাজারগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে।

    নগরীর সদর রোড, চকবাজার, ফজলুল হক এভিনিউ, রুপাতলীসহ অন্যান্য এলাকার দোকানপাঠ বন্ধ রয়েছে। প্রধান প্রধান রাস্তাঘাট অনেকাংশ জনশূন্য। তবে গত দুই দিনের চেয়ে তৃতীয় দিনে নগরীতে রিকসা চলাচল কিছুটা বেড়েছে। এদিকে, লকডাউনসহ স্বাস্থ্যবিধি রক্ষায় নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের দু'টি ভ্রাম্যমাণ আদালত। 

    করোনা সংক্রমণ রোধে সরকারের ৭ দিনের লকডাউন ভালোভাবেই চলছে বরিশালে। তবে শুক্রবার সকালে বরিশাল নগরীর পোর্ট রোড, মৎস্য আড়ত, বাজার রোডসহ প্রতিটি বাজার ছিলো ক্রেতায় ঠাসা। এসব বাজারে গায়ে ধাক্কা লাগিয়ে কিংবা গা ঘেষে কেনাকাটা করতে দেখা গেছে অনেককে। মাস্ক না পড়া স্বাস্থ্য বিধি মানতে বেশ অনীহা তাদের। যদিও নানা অজুহাত দিয়েছেন তারা। 

    এদিকে, নগরীর সদর রোড, চকবাজার, ফজলুল হক এভিনিউসহ প্রধান প্রধান বানিজ্যিক এলাকার দোকানপাঠ বন্ধ রয়েছে। প্রধান প্রধান রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে। তবে গত দুই দিনের চেয়ে তৃতীয় দিন পুলিশের শিথিলতায় নগরীতে রিকসা চলাচল কিছুটা বেড়েছে। 
    অপরদিকে, লকডাউনসহ স্বাস্থ্যবিধি রক্ষায় শুক্রবার নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের দু'টি ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ৫ ব্যক্তিকে ২ হাজার ৩০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত ৩টি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা জরিমানা করেন। 

    সরকারের নির্দেশনা বাস্তাবয়নসহ জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ