ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • দেওয়া হয়েছে নতুন ওষুধ

    খালেদার সিটি স্ক্যান রিপোর্ট দেখেছেন ডা. জোবাইদা 

    খালেদার সিটি স্ক্যান রিপোর্ট দেখেছেন ডা. জোবাইদা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কোভিড আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তার চিকিৎসকেরা। তার ব্যবস্থাপত্রে নতুন একটি ওষুধ যোগ করেছেন চিকিৎসকরা।

    খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

    অধ্যাপক জাহিদ হোসেন শুক্রবার গণমাধ্যকে বলেন, আমরা বৃহস্পতিবার গভীর রাতে ম্যাডামের সিটি স্ক্যানের (চেস্ট) ফাইনাল রিপোর্ট হাতে পেয়েছি।

    রাতেই লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, যিনি ম্যাডামের সব কিছু তদারকি করছেন, তিনিসহ দেশ-বিদেশে উনার মেডিকেলে টিমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আমরা পুরো রিপোর্টটি পর্যালোচনা করেছি।

    তিনি বলেন, সব চিকিৎসকের পরামর্শ নিয়ে আরেকটি ওষুধ যুক্ত করা হয়েছে। চিকিৎসায় যেসব ওষুধপত্র আগে দেওয়া হয়েছে, তা ঠিক আছে। ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে।

    সিটি স্ক্যানের পূর্নাঙ্গ রিপোর্টে কী আছে জানতে চাইলে জাহিদ হোসেন বরেন, সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্টে ‘মিনিমাম ইনভলবমেন্টের’ কথা বলা হয়েছে।
    দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ।

    গত ১১ এপ্রিল খালেদা জিয়া কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর বক্ষব্যধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীরে নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসক দলের তত্ত্বাবধানে গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু হয়। সেখানেই তার চিকিৎসা চলবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ