ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেড় কোটি টাকার ভবন ৪০ হাজারে বিক্রি

    দেড় কোটি টাকার ভবন ৪০ হাজারে বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    ভোলার দৌলতখানের হাজিপুর ইউনিয়ন মেঘনার ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। ওই ইউনিয়নের একমাত্র স্থাপনা হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনটি বিলীন হতে চলেছে।

    মেঘনা এরই মধ্যে ভবনের ভিত্তি স্পর্শ করেছে। স্কুলটি যেকোনো সময় নদীগর্ভে তলিয়ে যেতে পারে।

    এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ৩১ আগস্ট উপজেলা শিক্ষা বিভাগ তড়িঘড়ি করে উন্মুক্ত নিলাম ডেকে ১ কোটি ৩৭ লাখ টাকায় নির্মিত ভবনটি ৪০ হাজার টাকায় বেচে দিয়েছে। পাঁচজনের মধ্যে সর্বোচ্চ দরদাতা আভি আবদুল্লার কাছে এটি বিক্রি করা হয়।


    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান ইলি কনস্ট্রাকশন উপজেলা এলজিইডির অর্থায়নে ভবনটি নির্মাণ করে। এক বছর না পেরোতেই এটি নদীগর্ভে বিলীন হতে চলেছে।

    সঠিক সময়ে ভবনটি নিলাম ডাকের ব্যবস্থা কেন হয়নি, এমন প্রশ্নের জবাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি যথাসময়ে নদীভাঙনের তীব্রতা সম্পর্কে অবহিত করেননি, যার কারণে পর্যাপ্ত সময় নিয়ে নিলামের ব্যবস্থা করা যায়নি।

    এ ব্যাপারে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানকে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

    বৃহস্পতিবার উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ওই চরে গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের সাতটি গুচ্ছগ্রামের ৪২০টি সরকারি ঘর এবং ব্যক্তি পর্যায়ের আরও চার শতাধিক ঘরের কোনো চিহ্নই নেই।

    মেঘনার ভাঙনে আট শতাধিক পরিবারের আবাসস্থল নদীগর্ভে বিলীন হয়ে গেছে।


    স্থানীয় লোকজন জানান, ওই চরে সাতটি গুচ্ছগ্রামে ২০১৯ সালে আশ্রয়ণের ৪২০টি ঘর নির্মাণে ছয় কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়। এ ছাড়া সাত গুচ্ছগ্রামের প্রতিটির জন্য মাটি ভরাটে দেড় থেকে দুই শ টন গম-চাল বরাদ্দ দেয়া হয়। সবই গেছে নদীগর্ভে। এখন ওই চরে শুধু বিদ্যালয় ভবনটিই কোনো রকমে দাঁড়িয়ে আছে। নিলামের পর শ্রমিকরা হাতুড়ি-শাবল দিয়ে ভাঙছে ভবনটি।

    গত এক বছরে চরের বাড়িঘর সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ওই চরের কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এসব মানুষ এখন বেড়িবাঁধ ও আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

    হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু নদীর ভাঙনে গৃহহীনদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ