ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী 
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল

     জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর তৈরি হওয়া ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করা হলে দেশের জনগণ তাদের দাবি আদায়ে আবারও রাজপথে নেমে আসবে। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতির সাথে প্রতারণার শামিল।


    শনিবার (২ মে) পিরোজপুর শহরের ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌরসভার মজলিসে শুরা এবং কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।


    অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তার বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের পরে একটি সনদ তৈরি হয়েছে। সেই সনদের ভেতরে যেসব অঙ্গীকার ছিল, তার পক্ষে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। দেশের মানুষ হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দিয়েছে। সরকারের দায়িত্ব এখন মানুষের দেয়া সেই সমর্থন কার্যকর করা।
     
    তিনি আরও বলেন, ‘দেশের মানুষ প্রত্যাশা করে জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। এই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আজ যদি তা বাস্তবায়ন না করা হয়, তবে সেটা জাতির সাথে প্রতারণা করার শামিল। আমরা সরকারের কাছে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’
     
    পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। এছাড়া জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ