ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু

    ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “নতুন ধরন, নতুন ধারণা” স্লোগানে ৩ মে আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে নতুন জাতীয় পত্রিকা “দৈনিক আগামীর সময়”। বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোস্তফা মামুনের সম্পাদনায়  আধুনিক সাংবাদিকতা, নিরপেক্ষতা এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে একটি চৌকশ টিমের হাত ধরে পত্রিকাটি যাত্রা শুরু করতে যাচ্ছে।  ইতোমধ্যে পত্রিকাটির অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে এবং পরীক্ষামূলকভাবে সংবাদ প্রকাশও শুরু হয়েছে।

    জাতীয় দৈনিকটির বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সব মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক তন্ময় তপু। তিনি এর আগে জাতীয় দৈনিক যুগান্তর, নিউজ বাংলা ও ঢাকা টাইমসসহ বিভিন্ন  জাতীয় ও স্থানীয় গনমাধ্যমে কাজ করছেন। বর্তমানে নাগরিক টেলিভিশনেও কর্মরত রয়েছেন তিনি।

    বিশ্লেষকদের মতে, শিল্পগোষ্ঠীর মালিকানায় নতুন এই পত্রিকার আগমন দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে। ওয়েবসাইট, ভিডিও কনটেন্ট ও প্রিন্ট—সব মাধ্যমেই সমান তালে উপস্থিতির কারণে পত্রিকাটির পাঠকপ্রিয়তা দ্রুত অর্জন সম্ভব হবে। দেশের শিল্পখাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান “দৈনিক আগামীর সময়”।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ