ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার 

    বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিয‍ানে গত ২৪ ঘন্টায় ‍মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজনসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার রাত ৮টা থেকে ২ ঘণ্টাব্যাপী ‍এ অভিযান চালানো হয়। 

    মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

    বিএমপি মিডিয়া সেল জানায়, গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত  ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের ৪টি থানা ও গোয়েন্দা শাখা নগরীর বিভিন্ন ‍‍এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। ‍এসময় ৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ৩ জন, নিয়মিত ও পূর্বের মামলায় ৪ জন, অন্যান্য আইনে ১ জন এবং মহানগর অধ্যাদেশ আইনে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। 

    গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ