ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা 

    বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সংরক্ষণ, প্রসার এবং এ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার দুপুর ১২ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা বরিশালের আয়োজনে অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ১৮ জন মৃৎশিল্পীকে বিভিন্ন বিভাগে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ ইউনিয়নের প্রবীণ মৃৎশিল্পী নিরঞ্জন পাল।

    সম্মেলনের উদ্বোধন করেন শিল্পাযার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র ও শিল্পানুরাগী প্রকৌশলী ময়নুল আবেদিন। 

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। 

    এর আগে সকালে মৃৎশিল্পী সম্মেলনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 

    সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পের ঐতিহ্য, বৈচিত্র্য ও কারুশৈলী তুলে ধরা হয়। এ উপলক্ষে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের মৃৎপাত্র, মনসার ঘট, পুতুল, শখের হাঁড়ি, মৃৎখেলনা ও অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পসামগ্রীর নমুনা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে গবেষক, শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

    সম্মেলনে অংশ নেয়া মৃৎশিল্পীরা জানান, সন্মাননায় তারা খুশি। তবে যুগের তালে তালে হারিয়ে যেতে বসা মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। 

    সম্মেলনে আসা দর্শনার্থীরা জানান, দীর্ঘ ১৭ বছর এমন আয়োজন নতুন প্রজন্মকে মাটির সাথে পরিচিত করছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাথে শিশুদের পরিচিত করতেই সম্মেলনে আসা তাদের। 

    মৃৎশিল্পকে শিল্পকে টিকিয়ে রাখতে সাধারণ মানুষকে এর ব্যবহার বাড়াতে হবে। এমন সম্মেলনের মধ্যদিয়ে মৃৎশিল্পের প্রচার হবে বলে জানান অতিথিরা। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ