দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
এ সময় তিনি ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি চলাকালীন করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি ডিউটিতে থাকাকালীন চেইন অব কমান্ড অনুসরণ করে সকল গুরুত্বপূর্ণ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, পূজা উদ্যাপন কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সমন্বয় সাধন করা এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ তৎপর থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
এইচকেআর