ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম

এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা

 এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা।

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার গুঠিয়ায় সংসদ সদস্যের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সাংবাদিক নেতারা নিজেদের মধ্যে ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মো. মুহাসিন মিয়া লিটন, সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টুসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে দৈনিক আজকের বার্তার প্রতিনিধি মো. মুহাসিন মিয়া লিটন সভাপতি এবং দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. এমদাদুল কাসেম সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার মো. আহমেদুল কবির বিপ্লব মোল্লা। সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের মো. নুরুল ইসলাম, দৈনিক আজকের বরিশালের মো. নাসির উদ্দিন বালী, দৈনিক কলমের কণ্ঠের মো. মাহবুবুর রহমান এবং আজকের দৈনিকের সৈয়দ নাজমুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের বিএম রবিউল ইসলাম ও দৈনিক বরিশালের কথার মো. সোহাগ হাওলাদার। কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক একুশে সংবাদের মো. সফিকুল ইসলাম। প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক ইত্তেফাকের মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক দক্ষিণবঙ্গের মো. খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ টুডের মো. নুরুল ইসলাম আসাদ এবং ক্রীড়া সম্পাদক দৈনিক তারুণ্যের বার্তার মো. বাহারুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক মতবাদের সৈয়দ জাহিদ আলম। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচারের মো. কাওসার হোসেন ও মো. সানজিদুল ইসলাম মিঠু।

প্রেস ক্লাবের নেতারা জানান, উজিরপুরের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় তাঁরা কাজ করবেন। একই সঙ্গে এলাকার সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরে জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন তাঁরা।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত দায়িত্বশীলতার মধ্য দিয়ে উজিরপুরের মানুষের কথা তুলে ধরা এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে প্রকাশে প্রেস ক্লাবের নতুন কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ