ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 

    বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) পরিদর্শনে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম সেলিমা রহমান এমপি ।

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২ টায় তিনি বিসিসি কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
    ​
    পরিদর্শনকালে দলীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

    এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার,  প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার এবং প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির।


    ​এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসির সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান রতন ও আহমেদ জ্যাকি অনুপম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীম আকবর, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া আজাদসহ জেলা ও মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। 

    ​পরিদর্শনকালে বেগম সেলিমা রহমান সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম এবং নাগরিক সেবা খাতের খোঁজখবর নেন ও উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ