ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা

    মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কলকাতার কালীঘাটের বাড়ির সামনে তার ওপর ছুরি নিয়ে আক্রমণের চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কালীঘাটের মিলন সংঘ ক্লাবের দুর্গা পূজার উদ্বোধন করতে গিয়ে এই ঘটনার শিকার হন মমতা।

    মমতাপন্থি তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দোলা সেন জানিয়েছেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজ পাড়ার পূজা উদ্বোধন করতে গিয়েছিলেন মমতা। ওই আয়োজনে পাড়ার শিশুদের নিয়ে ফিতা কেটে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মুখ্যমন্ত্রী।

    পূজা উদ্বোধন শেষে বের হওয়ার সময়ই হেনস্তার মুখে পড়েন মমতা। অভিযোগ অনুযায়ী, সেসময় এক নারী তার সামনে এসে দাঁড়িয়ে তীব্র চিৎকার-চেঁচামেচি ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ওই নারী মমতা ব্যানার্জির পায়ের সামনে এসে রাস্তায় শুয়ে পড়েন। পরে ওই নারী মমতাকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করেন।

    অভিযুক্ত ওই নারীর নাম তন্নিষ্ঠা সাহা। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছেন। তিনি মাদকাসক্ত বলেও দাবি করা হচ্ছে।

    এদিকে, ঘটনার পরপরই সংসদ সদস্য দোলা সেন ইমেইলের মাধ্যমে কালীঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতা (বিএনএসএস)-এর ১৭৩ ধারায় মামলা নথিভুক্ত করার আবেদন জানান তিনি।

    কালীঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নিজেকে সিভিক ভলান্টিয়ার পরিচয় দেওয়া তন্নিষ্ঠা সাহা নামের এক নারী হিংস্র ভঙ্গিতে মমতা ব্যানার্জীকে ছুরি দিয়ে আক্রমণ করেন ও নিজেকে তার ভাগনি বলেও দাবি করেন।

    অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ওই নারী মাদকাসক্ত ছিলেন। অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় তিনি মমতা ব্যানার্জীর দিকে হিংস্রভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, এমনকি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে রাস্তায় শুয়ে পড়েন। একজন ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির ওপর এমন হামলা কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কি না, সে বিষয়ে গুরুতর প্রশ্ন তোলে।

    অভিযোগে বিএনএসএস-এর ১৭৩ ধারা অনুযায়ী বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করা এবং সংযুক্ত ছবি ও ভিডিওপ্রমাণ হিসেবে নেওয়ার অনুরোধ জানানো হয়।

    লিখিত অভিযোগ পাওয়ার পর কালীঘাট থানার পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ