ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

    কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করা,  তাঁর গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের সদস্যদের হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকা প্রধান অভিযুক্ত মো. সোহাগ সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

    গ্রেপ্তারকৃত সোহাগ সিকদার পটুয়াখালীর কলাপাড়া থানাধীন চাকামইয়া গ্রামের মো. ফোরকান সিকদারের ছেলে।

    বুধবার (১৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু।

    প্রেস বিজ্ঞপ্তি ও এজাহারের সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর আসামিরা লোহার রড, কাঠের লাঠি ও ইট দিয়ে ভিকটিম মোছা. তানিয়া বেগম এবং তাঁর স্বামীকে অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। হামলার সময় তানিয়া বেগমের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।

    গুরুতর আহত অবস্থায় তানিয়া বেগমকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সাত মাসের গর্ভপাত ঘটে। পরবর্তীতে নবজাতক শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

    এ ঘটনার পর নিহত শিশুর পরিবার হত্যাচেষ্টা ও সন্তান হত্যার অভিযোগে কলাপাড়া থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত সোহাগ সিকদার আত্মগোপনে ছিলেন।

    এসআরবি-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এবং সদর কোম্পানি বরিশালের একটি আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে বাকেরগঞ্জের রঙ্গশ্রী এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

    গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ