ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত

    গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক অপু মাঝি (৩২) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছে। 

    শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে। এ সময় কিছুক্ষণের জন্য যানবহন চলাচল বন্ধ থাকে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩২৮৩)  শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বাসটি সকাল ১০টার দিকে গৌরনদীর তাঁরাকুপি এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে  মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে বাসের নিচে আটকে পড়ে ও ঘটনাস্থলেই  চালক অপু মাঝি নিহত হয়।

    গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরসহ যান চলাচল স্বাভাবিক করা হয়।

    গৌরনদী হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুর ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যান ২টি জব্দ করা  হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ