ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
  • বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ

    বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে তৎপর রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে বরিশালে ৯০টি পূজামণ্ডপের মধ্যে ইতোমধ্যে ৭৫টি মণ্ডপ পরিদর্শন শেষ করেছে সংস্থাটি।

    শনিবার (১৭ অক্টোবর) এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৪৬টি এবং সিটি কর্পোরেশনের বাইরের ৪৪টিসহ মোট ৯০টি মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে জেলা ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে এসআরবি-৮।

    নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রতিটি মণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, পূজা কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, বডি-অন ক্যামেরার ব্যবহার এবং সার্বক্ষণিক বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

    এর আগে নগরীর শ্রী শ্রী শংকর মঠ মন্দির পরিদর্শন শেষে এক মিডিয়া ব্রিফিংয়ে এসআরবি-৮, বরিশালের অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

    মিডিয়া ব্রিফিংয়ে শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সভাপতি লিমন কৃষ্ণ সাহা এবং সাধারণ সম্পাদক চিন্ময় দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসআরবি-৮-এর পক্ষ থেকে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সন্দেহজনক কোনো ঘটনা বা বস্তু চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ