ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

    নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে তিন কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।

    পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে তিন কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ