ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯

    ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনাকালে স্পিডবোর্ট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন। 

    শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে বোর্টচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    জেলা মৎস্য বিভাগ জানায়, নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে কংসার দিঘির পাড়সংলগ্ন সুগন্ধা নদীতে মা ইলিশ ধরা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ইউএনওসহ অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্পিডবোর্টে করে নদীতে টহল দিচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দিলে দ্রুতগতিতে নদীর পাড়ে ধাক্কা লাগে।

    দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেন। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হয়।

    অভিযানে ইউএনও প্রতীক কুমার কুণ্ডু, আনসার সদস্য জসিম ও রেজাউল, চালক মো. আশরাফুল, ‘ভলান্টিয়ার্স অব নলছিটি' নামের স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান আহত হয়।

    জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন, নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ ধরার খবর পেয়ে নলছিটি উপজেলা প্রশাসন অভিযানে নামে। অভিযানকালে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ নয়জন আহত হয়। তাদের চিকিৎসা চলছে। অভিযানের খবর পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ