ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ

    বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার নগরীর একটি হোটেলের বলরুমে এ কর্মশালা আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ কর্মশালায় বরিশালের ৪১ সাংবাদিক অংশ নিয়েছেন। 

    কর্মশালায় টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অনুসন্ধানী সাংবাদিক মো. বদরুদ্দোজা বাবু ও কেএম রফিকুল ইসলাম বিভিন্ন সেশন পরিচালনা করেন। 

    সমাপনী পর্বে প্রধান অতিথি টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা গণমাধ্যমকে সহযোদ্ধা হিসেবে দেখি। টিআইবি জন্মলগ্ন থেকে যে উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে তার অন্যতম সহযোগী শক্তি হলো গণমাধ্যম। আমাদের কাজের প্রচার ও প্রসার এবং সুফল পাওয়ার ক্ষেত্র গণমাধ্যম। দুর্নীতি প্রতিরোধে ও সুশাসন প্রতিষ্ঠায় টিআইবির পাশাপাশি গণমাধ্যমের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে।’

    এছাড়া প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা বিকাশের জন্য যেকোনো সহায়তায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন টিআইবি পরিচালক। পরে কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ