ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আমতলীতে ভূমিহীনের বন্দোবস্তকৃত জমি দখলের পায়তারা

    আমতলীতে ভূমিহীনের বন্দোবস্তকৃত জমি দখলের পায়তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীতে ভুমিহীন আব্দুল কাদের  মোল্লা (৯০) নামের এক অসহায় গরীবের বন্দোবস্তকৃত সরকারী জমি দখলের পায়তারার ঘটনায় বরগুনা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের  করা হয়েছে। গত ২৬ আগষ্ট   পুর্বচুনাখালী গ্রামের আব্দুল কাদের  মোল্লার পুত্র অসহায় দিন মজুর মো. সাইদুল ইসলাম মোল্লা বরগুনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগটি দায়ের করেন। 

    ভুমিহীন পরিবারের  দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে  বরগুনা জেলা প্রশাসক  আমতলী উপজেলা নির্বাহী অফিসারকে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগে  জানা যায় , ৬২ আম/০৫-০৬  নং বন্দোবস্ত কেসের মাধ্যমে আমতলী সাবরেজিষ্ট্রি অফিসের ২৭/১২/২০০৬  ইং তারিখের ৩৭৮৩ নং রেজিষ্ট্রিকৃত ৯৯ বছরের জন্য এক একর কৃষি জমি কবুলিয়াত দলিল মুলে  স্থায়ী বন্দোবস্ত পায়।  কিন্তু এলাকার প্রভাবশালী নজরুল মাতুব্বর, মান্নান হাওলাদার,  মজিবুর রহমান, আরিফ হোসেনসহ কয়েকজন একত্রিত হয়ে অসহায় ভুমিহীন কাদের মোল্লার বন্দোবস্তকৃত জমি দখল করার  চেষ্টা চালাচ্ছে এবং চাঁদা দাবী করছেন।  

    অসহায় কাদের মোল্লার ছেলে সাইদুল ইসলাম মোল্লার দাখিল কৃত অভিযোগে আরো জানা যায়, ভুমিহীন পরিবারটি নিরুপায় হয়ে বরগুনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  আদালতে নজরুল মাতুব্বর,মান্নান হাওলাদার,  মজিবুর রহমান, আরিফ হোসেনসহ ভুমি দস্যুদেরকে বিবাদী করে ফৌ:কা: বি: ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন। যার নং  এমপি মামলা নং ৫৮/২০১৭ (বর) । উক্ত মামলায় বিবাদীরা আব্দুল কাদের দায়ের কৃত মামলায় জমির স্বত্ত্ব আছে মর্মে জানাইয়া উক্ত জমিতে আর কখনো যাবেনা মর্মে মহামান্য আদালতে লিখিত বক্তব্য প্রদান করেন। কিন্তু চলতি বছরের ২৫ আগষ্ট উল্লেখিত বিবাদীরা গায়ের জোরে জমি থেকে ভুমি হীন পরিবারকে  জমি ছেড়ে চলে যেতে বলেন ।   

    সাইদুল মোল্লা বলেন, আমার পরিবারকে ওই বন্দোবস্তের জমি থেকে বিতাড়িত করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্তসহ আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে ।  উল্লেখিত ব্যাক্তিদের অব্যাহত হুমকি এবং ষড়যন্ত্রে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন । ষড়যন্ত্র থেকে রেহাই পেতে এবং পরিবার পরিজন নিয়ে শেষ সম্বল বন্দোবস্তের জমিটিতে শান্তিপুর্নভাবে বসবাস ও ভোগদখল  যাতে শান্তিপূর্ন করতে পারে তার জন্য  আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও বরগুনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগটি দায়ের করেছি । 

    এ ব্যাপারে অভিযুক্তদের মধ্যে নজরুল মাদবরের কাছে জানতে চাইলে  তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি  অস্বিকার করেন। এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন বলেন,আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ