ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হিজলায় ঘর থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ,  গ্রেপ্তার ২

    হিজলায় ঘর থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ,  গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলায় ঘর থেকে তুলে নিয়ে তরুণী ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার নরসিংহপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

    গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর কাজী (৪৮) উপজেলার নরসিংহপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ও খালেক দেওয়ান (৫২) একই এলাকার মৃত সফিজ উদ্দিনের ছেলে।

    হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, বুধবার রাতে জাহাঙ্গীর কাজী ও তার সহযোগী খালেক দেওয়ান মিলে ওই তরুণীকে তুলে নিয়ে যায়। প্রায় আধা কিলোমিটার দূরে একটি কলাবাগানে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন জাহাঙ্গীর কাজী। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এরপর ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেন তরুণী।

    বিষয়টি জানাজানি হলে শুক্রবার তরুণীর বাবা মামলা দায়ের করেন বলে জানান তিনি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ