ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • কৃষককে পিটিয়ে ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

    কৃষককে পিটিয়ে ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে এক দরিদ্র কৃষককে পিটিয়ে তার ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ ভুক্তভোগীর।

    ভুক্তভোগী কৃষকের নাম রাসেল মীর। তার বাড়ি উপজেলার ঘোপখালী গ্রামে। রাসেলের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা শাওন বেগ, রানা হাওলাদার, বেল্লাল তালুকদার ও নাঈমের বিরুদ্ধে।

    বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে এ সন্ত্রাসী হামলার শিকার হন রাসেল মীর।

    গুরুতর আহত হয়ে রাসেল মীর এখন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    জানা গেছে, কৃষক রাসেল মীর বৃহস্পতিবার রাতে সার-ওষুধের বকেয়া পরিশোধ করতে ঘোপখালী স্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে রাসেল মীরকে ধরে পশুরবুনিয়ার পায়রা নদীর পাড়ে নিয়ে যায় শাওন, রানা, বেল্লাল ও নাঈম । 

    সেখানে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর যখম করে এবং তার সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা তাকে হাত-পা বেঁধে পায়রা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় রাসেলে চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

    স্থানীয় বাসিন্দা মনির ও শহীদুল বলেন, রাসেল মীরের চিৎকারে আমরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমরা না এলে রাসেলকে সন্ত্রাসীরা নদীতে ফেলে দিত।

    আহত রাসেল মীর বলেন, শাওন বেগ, রানা হাওলাদার, বেল্লাল তালুকদার ও নাঈম আমাকে পিটিয়ে জখম করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তারা আমার হাত-পা বেঁধে নদীতে ফেলে দিচ্ছিল। লোকজন ছুটে এলে আমি প্রাণে রক্ষা পাই। আমি এ ঘটনার বিচার চাই।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, আহত রাসেল মীরের শলীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।

    আমতলী থানার ওসি রণজিৎ কুমার সরকার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ