ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • বাউফলে প্রেমিকে দিয়ে স্বামীর চোখ তুলে ফেলার চেষ্টা

    বাউফলে প্রেমিকে দিয়ে স্বামীর চোখ তুলে ফেলার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীল বাউফলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মচারী মিরাজের ডান চোখ তুলে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী নুপুর বেগম ও তার প্রেমিকের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বরিশাল আই হসপিটালে ভর্তি করেছে।

    গতকাল বৃহস্পতিবার রাতে দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মিরাজ একই গ্রামের মোখলেচের ছেলে।

    স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে স্ত্রী নুপুর বেগমকে ছেলেকে নিয়ে বাড়ি আসতে অনুরোধ করেন মিরাজ। এসময় অ্যাকাউন্টে ৫ লাখ টাকা দিলেই নুপুর শ্বশুরবাড়িতে আসবেন বলে জানান। এরপর রাত আটটার দিকে মিরাজ নিজেই শ্বশুরবাড়ি যান। ঘরে ঢুকেই আপত্তিকর অবস্থায় নুপুরকে প্রেমিক হাবিব হোসেনের সঙ্গে দেখে ফেলেন। ওই সময় মিরাজের চুল ধরে টেনে মাটিতে ফেলে চোখ উৎপাটনের চেষ্টা চালায় নুপুর ও তার প্রেমিক হাবিব। তাদের সঙ্গে যোগ দেন শাশুড়ি রেহেনা বেগম। এ সময় মিরাজের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তপন কুমার বিশ্বাস জানান, মিরাজের চোখের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎস্যার জন্য তাকে বরিশাল আই হসপিটালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে স্ত্রী নুপুর বেগমের বক্তব্যের জন্যে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তার বাবা সোহরাব হোসেনের জানান, মেয়ে ও জামাইয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। কিন্তু এরকম দুর্ঘটনা ঘটবে তা তিনি আশা করেননি।

    বাউফল থানার ওসি আল মামুন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ