ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • আমতলীতে করোনায় স্বামীর মৃত্যুর ১৮ দিন পর স্ত্রীর মৃত্যু!

    আমতলীতে করোনায় স্বামীর মৃত্যুর ১৮ দিন পর স্ত্রীর মৃত্যু!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিয়া বেগম (২৯) মারা গেছেন। শনিবার সকাল ৭ টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারিয়া বেগম ৭ মাসের অন্তঃস্বত্তা ছিলেন এবং মারজান (৭) নামের একটি পুত্র সন্তানের মা। তার স্বামী বশির উদ্দিন। 

    তিনি বরগুনার আমতলী সরকারী একে পাইলট হাই স্কুলের ব্যবসায় শাখার শিক্ষক ছিলেন। তিনি চলতি বছরের ১৬ আগস্ট করোনা উপসর্গে কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান। স্বামীর মৃত্যুর ১৮ দিনের মাথায় স্ত্রী মারিয়া বেগমও মারা গেলেন। মারিয়া বেগমের স্বজনরা জানান, মাস খানেক আগে দু’জনই করোনায় আক্রান্ত হন। শুরুতেই বশির উদ্দিনের অবস্থা বেশি খারাপ হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

     স্বামীর মৃত্যুর পর তার অন্তঃস্বত্তা স্ত্রী মানষিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে তারও করোনা উপসর্গ দেখা দেয়। যদিও এর আগে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তারপরেও দ্বিতীয়বার তার করোনা উপসর্গ দেখা দেয়। শনিবার সকাল ৭ টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ