ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আমতলীতে ধান কাটা নিয়ে মারামারি: নারীসহ আহত ৩

    আমতলীতে ধান কাটা নিয়ে মারামারি: নারীসহ আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ধান কাটা নিয়ে দুই পক্ষের  মারমারি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১২ টার সময় আমতলী সদর ইউনিয়নে দক্ষিন পশ্চিম আমতলী গ্রামে এঘটনা ঘটে। 

    আহতরা হলো মো. সহিদ মাদবর (৫০) মইফুল বেগম(৪০),আলতাফ হোসেন (৪০) ।  আহতরা আমতলী  হাসপাতালে চিকিৎসাধীন। 

    স্থানীয় সূত্রে জানা যায়  মইফুল বেগম, তার স্বামী সহিদ মিয়া ও আলতাফ হোসেন তাদের সম্পত্তিত্বে ধান কাটা শুরু করলে স্থানীয় প্রভাবশালী মাসুম হাওলাদারের  নেতৃত্বে একদল ভাড়াটে  রেকডিও জমির তাদেরকে মারধোর করে ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়। 

    আহত মইফুলবেগম জানান, আমাদের রেকডিও সম্পত্তিত্বে আমরা ধান লাগাইছি, সেই জমিতে ধান কাটতে গেলে মাসুম হাওলাদারের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের মারেেধার করেছে। আমার স্বামীকে মারধোর করে আমি বাধা দিতে গেলে আমার শরীরের বিভিন্ন স্থানে কিলঘুষি মারে  এবং আমার পড়নের কাপড়চোপড় ছিড়ে ফেলেছে । আমি এ ঘটনার বিচার  চাই। এব্যাপারে অভিযুক্ত মাসুম হাওলাদারের মুঠোফোনে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি। 

    আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম মুঠোফোনে বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ