ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • পটুয়াখালীতে ৮ দালালকে আটক করে দ্ণ্ড

    পটুয়াখালীতে ৮ দালালকে আটক করে দ্ণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয় থেকে তিনজন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঁচ জন দালালকে আটক করা হয়েছে। আজ রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আটক দালালদের একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও সাত জনকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

    র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. শহিদুল ইসলাম (লেঃ কমান্ডার, বিএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশনের কাজ করতে আসা সাধারণ নাগরিকদের টার্গেট করে একটি দালাল চক্র গড়ে উঠেছে। রবিবার দুপুরে দালাল চক্রের তিন জন সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হচ্ছেন সদর উপজেলার কালিকাপুর এলাকার সিদ্দিকুর রহমান, টাউন কালিকাপুর এলাকার মো. আনোয়ার হোসেন এবং খলিশাখালী এলাকার গোবিন্দ চক্রবর্তী। এদের সবাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।

    পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এরা হচ্ছেন সদর উপজেলার বোতলবুনিয়া এলাকার নাসরিন জাহান, কলাতলা এলাকার শওখত আরা, পুকুরজনা এলাকার মোসাঃ রিনা বেগম, কলাতলা হাউজিং এলাকার সঞ্জয় কুমার দত্ত এবং পূর্ব হকতুল্লাহ এলাকার জুয়েল হাওলাদার। এদের মধ্যে জুয়েল হাওলাদারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি চারজনকে এক হাজার টাকা করে অর্থ দণ্ড প্রদান করা হয়। 


     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ