ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
  • মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে বললেন হাইকোর্ট

    মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে বললেন হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতি থেকে গুণগত ও মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে করা রিটের শুনানি দুই মাসের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে বলেছেন।

    হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ রোববার (৫ সেপ্টেম্বর) এ আদেশ দেন।


    আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

    শুনানিতে অ্যাডভোকেট ইশরাত হাসান নেটওয়ার্ক সমস্যার কথা তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ বিটিআরসির লিখিত জবাবে নেটওয়ার্ক সমস্যা সমাধানে তাদের অব্যাহত কার্যক্রম সম্পর্কে অবহিত করে আদালতকে বলেন, ‘বিটিআরসি বলেছে, নেটওয়ার্ক সমস্যা সমাধানে তারা প্রচেষ্টা চালাচ্ছেন।’

    উভয়পক্ষের কথা শুনে আদালত বলেন, ‘নেটওয়ার্ক সমস্যার সমাধান মোবাইল অপারেটরদেরই করতে হবে। প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক পাওয়া যায় না। জনগণের রেভিনিউ যাচ্ছে। আর বিটিআরসি যেহেতু উদ্যোগ নিয়েছে তাই এ রিট মামলা দুই মাস স্ট্যান্ডওভার (মূলতবি) রাখছি।’

    মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান ও সাংবাদিক মেহেদী হাসান ডালিমের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন। রিটে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং গ্রামীণফোনসহ মোবাইল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীকে বিবাদী করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ