ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে নিষেধাজ্ঞা 

    সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে নিষেধাজ্ঞা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত দ্বিতীয় ধাপের ৪ দিনের সাক্ষ্যগ্রহণের প্রথম দিন শেষ হয়েছে। তবে এ সাক্ষ্য গ্রহণ নিয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের সংবাদমাধ্যমে কথা বলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    রোববার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।


    জানা গেছে, প্রথমদিনে মোহাম্মদ আলী নামে একজন জবানবন্দি দিয়েছেন। তারপরই তাকে জেরা করেন ১৫ আসামির আইনজীবীরা। নির্ধারিত ৩ দিনের পর সাক্ষ্যগ্রহণ মুলতবি করে ৫, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। যথা নিয়মে এ মামলার ১৫ আসামিকে রোববার (৫ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হয়।

    ফরিদুল আলম বলেন, দ্বিতীয় ধাপের প্রথম দিনে মোহাম্মদ আলী সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরাও করেছেন ১৫ আসামির আইনজীবী। তবে আজকে আদালত উভয় পক্ষকে এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে নিষেধ করেছেন।

    ওসি প্রদীপ কুমার দাশের আইনজীবী রানা দাশ গুপ্ত বলেন, সাক্ষ্যগ্রহণের বিষয়ে মিডিয়া ট্রায়াল করার বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত বিষয়টি আমলে নিয়ে কোনো ধরনের সংবাদমাধ্যমে বক্তব্য না দিতে সংশ্লিষ্ট সকল আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।

    উল্লেখ্য, গত ২৩, ২৪ ও ২৫ আগস্ট ৩ দিনে মামলার বাদী ও প্রথম সাক্ষী শারমিন শাহরিয়া ফেরদৌস ও দুই নম্বর সাক্ষী শাহেদুল ইসলাম সিফাতের জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে তাদের দীর্ঘ সময় জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ