ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দেশজুড়ে একযোগে অভিযান, ৫০০ দালালের দণ্ড

    দেশজুড়ে একযোগে অভিযান, ৫০০ দালালের দণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারা দেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়, পাসপোর্ট অফিস ও হাসপাতালে দালালদের ধরতে একযোগে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দেশজুড়ে একযোগে এ অভিযান শুরু করে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন।

    অভিযানে আটক হওয়া দালাল চক্রের প্রায় পাঁচশ সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

    র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। তাদের পক্ষ থেকে বলা হয়, সারা দেশে আজ দিনব্যাপী দালালচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‍্যাব। দালালচক্রের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ভিডিও বক্তব্যে চার শতাধিক দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। তার বক্তব্য বিকাল ৪টায় ধারণ করা হয়। যদিও কিছু কিছু এলাকায় তখনো অভিযান চলমান ছিল। সর্বশেষ সকল ব্যাটালিয়নের অভিযানের চূড়ান্ত তথ্যের ভিত্তিতে, আজকে প্রায় পাঁচশ দালাল চক্রের সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ