ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ৮ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

    ৮ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আজ ৮ সেপ্টেম্বর, ২০২১। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫০ তম (অধিবর্ষে ২৫১ তম) দিন।


    একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

    ঘটনাবলি:
    ১৩৮০ - কুলিকভোর যুদ্ধে রুশ সৈন্যরা তাতার এবং মঙ্গল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়।
    ১৪৪৯  -  ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখলে নেয়।
    ১৫০৪  -  মিকেলাঞ্জেলার ডেভিড চিত্রকর্মটি ফ্লোরেন্সে উন্মোচিত করা হয়।
    ১৫১৪  -  ‘অরসা’ যুদ্ধ, শতাব্দীর একটি বড় যুদ্ধ এটি। লিথুনিয়ান এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল।
    ১৫৮৮  -  ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ মারাঁ মের্সেন জন্মগ্রহন করেন।
    ১৭৬৩  -  ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসী দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং বৃটেন ঐ চুক্তির প্রতি সমর্থন জানায়।
    ১৮৩১  -  চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
    ১৮৮৬  -  দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।
    ১৮৩১  -  চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
    ১৮৮৬  -  দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।
    ১৯০৩  -  বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে হত্যা করে তুর্কিরা।
    ১৯০৭  -  সান ইয়াত্ সেন চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুয়োমিনটাং গঠন করেন।
    ১৯৪১  -  জার্মানীর নাৎসী বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয়।
    ১৯৪৩  -  মিত্র শক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
    ১৯৫১  -  সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
    ১৯৫২  -  জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
    ১৯৫৪  -  ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষা বিষয়ক সিটো চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৬১  -  সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট দ্য গল একটি গুপ্তহত্যার ঘটনায় রক্ষা পান ।
    ১৯৬২  -  চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
    ১৯৬৬  -  জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।
    ১৯৮১  -  যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।
    ১৯৯৩  -  চীনের লাওনিং প্রদেশের ২০ বছর বয়সী যুবক খেলোয়াড় ওয়াং জুনসিয়া এবং ইয়ুনন্নান প্রদেশের ২৬ বছর বসয়ী খেলোয়াড় চোং হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভাঙ্গেন।

    জন্ম:
    ১৭৬৭  -  জার্মান কবি, অনুবাদক ও সমালোচক আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল।
    ১৮৩০  -  নোবেলজয়ী [১৯০৪] ফরাসি কবি ফ্রেদেরিক মিস্ত্রাল।
    ১৮৯২  - রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
    ১৯১২  -  লেখক ও রাজনীতিক কমরুদ্দীন আহমদ।
    ১৯১৮  -  নোবেলজয়ী [১৯৬৯] জৈবরসায়নবিদ বিজ্ঞানী ডেরেক রিচার্ড বার্টন।
    ১৯২৬  -  স্বনামধন্য ভারতীয় কণ্ঠ সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকা।
    ১৯৩৩  -  ভারতীয় গায়িকা আশা ভোঁসলে।

    মৃত্যু:
    ১৯৪৩  -  চেক লেখক, সমালোচক, সাংবাদিক ও বামপন্থী স্বাধীনতা সংগ্রামী জুলিয়াস ফুচিক।
    ১৯৪৯-  জার্মান সঙ্গীতজ্ঞ রিচার্ড স্ট্রাউজ।
    ১৯৬৪  -  জার্মানীর বিখ্যাত সঙ্গীতজ্ঞ রিচার্ড ষ্ট্রোয়াচ।
    ১৯৬৫  -  নোবেলজয়ী [১৯৫৩] জার্মান রসায়নবিদ হেরমান স্টাউডিংগার।

    দিবস:
    আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ