ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রস্তাবিত বাজেট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল বরিশালে দুই নারীকে শ্লীলতাহানি: ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ গৌরনদীতে তিন যানবাহনের সংঘর্ষে যুবক নিহত রিফাইন্ড হোক বা তৃণমূল, কোনো নামেই কর্মসূচি চালাতে পারবে না আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শিশু মৃত্যু, মঠবাড়িয়ায় বন্ধ হচ্ছে সেই ক্লিনিক  বরিশালে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে
  • স্বামীর মামলায় স্ত্রীসহ প্রেমিক কারাগারে

    স্বামীর মামলায় স্ত্রীসহ প্রেমিক কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ার বিরুদ্ধে স্বামীর দায়ের করা মামলায় স্ত্রীসহ প্রেমিক ও তার এক সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

    বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিয়াতলী এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ।


    পরে কালাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

    আসামিরা হলেন, মামলার বাদী আবুল কালামের স্ত্রী নিলুফা বেগম (৩০), পরকীয়া প্রেমিক তুহিন সরদার (২৩) ও তার সহযোগী রাকিবুল ইসলাম (২২)।

    মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বড়বালিয়াতলী গ্রামের আবুল কালামের সঙ্গে একই এলাকার নিলুফা বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পেশাগত কারনে কালাম কলাপাড়া পৌর শহরে অটোবাইক চালান কালাম। এ সুযোগে তুহিন তার স্ত্রী নিলুফার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠক হলেও তারা সংশোধন হয়নি।

    এদিকে গত ৬ সেপ্টেম্বর রাকিবুলের সহয়তায় ঘরে থাকা ২ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে নিলুফা বেগম ও তুহিন সরদার পালিয়ে যান। পরে কোন উপায় না পেয়ে কালাম পরিবারের সদস্যদের সম্মতিক্রমে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, আসামিদের গ্রেফতার করে আদালতে নেওয়া হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ