ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় অপহৃত শিক্ষার্থী চার দিন পর উদ্ধার

     কলাপাড়ায় অপহৃত শিক্ষার্থী চার দিন পর উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় অপহরনের চার দিন পর বৃহস্পতিবার ভোররাত সাড়ে চার টার দিকে অপহৃত দশম শ্রেনীর শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা সড়কের উপর থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী মো. ইসলাম হাওলাদার তাকে ঢাকার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল।

    এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

    মামলার বিবরনে জানা গেছে, ধানখালী হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এ শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরনকারী মো. ইসলাম হাওলাদার তাকে প্রায় প্রেমের প্রস্তাব দিত। এতে সে রাজী না হওয়ায় অপহরনকারী তার উপর ক্ষিপ্ত হয়। অপহৃত শিক্ষার্থীর বাড়ী আসামীর বাড়ীর কাছাকাছি হওয়ায় ৫ সেপ্টেম্বর সকাল ৪ টার দিকে অপহৃতা আসামীর বাড়ীর টিউবওয়েলে পানি আনতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামী অজ্ঞাত পরিচয়ধারী ভাড়াটিয়া এক মোটরসাইকেল চালকের মোটর সাইকেলে উঠিয়ে তাকে অপহরন করে নেয়। ঘটনাটি প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরা অপহৃতার পিতার কাছে জানালে সে অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলাতে পারেনি। পরে অপহরনকারী মো. ইসলাম হাওলাদারকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলা দায়ের করেন ।

    এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.দাউদুল আলম জানান, ভোররাতে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী মো.ইসলাম হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ