ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • আমতলীতে দুই ভাইয়ের সংঘর্ষে  আহত ৯

     আমতলীতে দুই ভাইয়ের সংঘর্ষে  আহত ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে নারী সহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে শুক্রবার দুপুরে।

    আহতরা হলাে  রিপন হাওলাদার (৪২), ওলিউল ইসলামকে (২০) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরোনা আক্তার (৩৫), সুলতান হাওলাদার (৫৫), রাশিদা বেগম (৪৫), রাসেল হাওলাদার (৩০), সবুজ হাওলাদার (২৫), ঝড়না বেগম (২৩), কুলসুম বেগমকে (২৫) । 


    জানাগেছে, উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের দুই ছেলে সুলতান হাওলাদার ও রিপন হাওলাদারের মধ্যে দুই’শ ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে শুক্রবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময়  দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত  অবস্থায় তাদের উদ্ধার করে  আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

    আহত রিপন হাওলাদার বলেন, বড় ভাই সুলতান হাওলাদার আমার জমি জোড়পুর্বক দখল করে  রেখেছে। ওই জমি চাইতে গেলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

    আহত সুলতান হাওলাদার বলেন, ছোট ভাই আমাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
    আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন