ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরগুনা জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

    বরগুনা জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী যুবলীগ বরগুনা জেলা কমিটির বর্ধিত সভা ২ বছর ৭ মাস পরে অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের ১১ জানুয়ারি প্রথম অনুষ্ঠিত বর্ধিত সভার পর এটি হচ্ছে দিত্বীয় বর্ধিত সভা। শনিবার বেলা ১২ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য সুবাস চন্দ্র হাওলাদার। 

    জেলা যুবলীগ সভাপতি বরগুনা পৌর মেয়র আ্যাড. কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদক গোলাম কিবরিয়া শামিম, নির্বাহী কমিটির সদস্য কপিল হাওলাদার সজল, আমিরুল ইসলাম খান শিপন, সাইফুর রহমান সুমন, আব্দুল্লাহ মিঠু, বাবুল খান ইমন, আরিফুর রহমান লিমন, কামরুজ্জামান রোকন।

    জেলা যুবলীগ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি সুবাস চন্দ্র হাওলাদার বলেন,যুবলিগ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিনাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে ইনশাল্লাহ উল্লেখ করে যুবলীগ সভাপতি মন্ডলীর সদস্য সুবাস হাওলাদার বলেন এখনও ষড়যন্র চলছে, প্রধানমন্ত্রী, আওয়ামীলিগ আর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্বে। উন্নয়নে ইর্ষান্বিত হয়ে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রকে প্রতিহত যুবলীগ তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ করতে হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন