ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ইতিহাসের পাতায় ১৪ সেপ্টেম্বর

    ইতিহাসের পাতায় ১৪ সেপ্টেম্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর), ২০২১। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

    ঘটনাবলি:

    ৭৮৬ -  আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।
    ১৩৮৯ -  ওসমানীয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন।
    ১৮০৪ -  আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।
    ১৮১২ -  রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে।
    ১৮৬৭ -  কার্ল মার্কসের মুখ্য রচনা ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।
    ১৯১৭ -  রাশিয়ার আনুষ্ঠানিক নামকরণ করা হয় 'রুশ প্রজাতন্ত্র' (Russian Republic)। কিন্তু এই নামটি স্থায়ী হয়নি।
    ১৯৪৯ -  ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।
    ১৯৫৯ -  প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।
    ১৯৬০ -  বাগদাদে তেল রপ্তানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়।
    ১৯৮৯ -  এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
    ১৯৯৫ -  কলকাতায় পাতাল ট্রেন চালু হয়।
    ২০০৩ -  ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।

    জন্ম:

    ১৭৬৯ -   আলেক্সান্ডার ভন হাম্বুল্ড, তিনি ছিলেন জার্মানির খ্যাতনামা সমাজবিজ্ঞানী।
    ১৭৯১ -   ফ্রান্ৎস বপ, তিনি ছিলেন জার্মান ভাষাবিজ্ঞানী।
    ১৮৬৪ -   রবার্ট সীসিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজি আইনজীবী ও রাজনীতিবিদ।
    ১৮৭১ -   ইয়োসেফ ব্লক, তিনি ছিলেন একজন জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক।
    ১৮৮৮ -   অনুকূলচন্দ্র ঠাকুর, তিনি ছিলেন বাঙালি ধর্ম সংস্কারক।
    ১৯১৩ -   জাকোব আর্বেঞ্জ, তিনি ছিলেন গুয়াতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমিসংস্কার আন্দোলনের পুরোধা।
    ১৯২০ -   লরেন্স রবার্ট ক্লাইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
    ১৯২৮ -   আলবের্তো কোর্দা, তিনি একজন কিউবান আলোকচিত্র শিল্পী।
    ১৯৩৬ -   ফরিদ মুরাদ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট।
    ১৯৪৭ -   স্যাম নিইল, তিনি আইরিশ নিউজিল্যান্ড অভিনেতা ও পরিচালক।
    ১৯৫৬ -   কোস্তাস কারামানলিসের, তিনি গ্রিক আইনজীবী, রাজনীতিবিদ ও ১৮১ তম প্রধানমন্ত্রী।
    ১৯৬৫ -   দিমিত্রি মেদভেদেভ, তিনি রাশিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি।
    ১৯৮৫ -   আয়া উএট, তিনি জাপানি অভিনেত্রী ও গায়ক।
    ১৯৮৮ -   কার্স্টেন হাগলুন্ড, তিনি মার্কিন মডেল, ২০০৮ মিস আমেরিকা।


    মৃত্যু:


    ১৩২১ -   দান্তে আলিগিয়েরি, তিনি ছিলেন ইতালীয় কবি।
    ১৬৩৮ -   জন হার্ভার্ড, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত মার্কিন মন্ত্রী ও সমাজসেবী।
    ১৭১২ -   জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি, তিনি ছিলেন ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী।
    ১৮৫১ -   জেমস ফেনিমরে কুপার, তিনি ছিলেন মার্কিন সেনা ও লেখক।
    ১৯০১ -   উইলিয়াম ম্যাকিনলি, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।
    ১৯১৬ -   হোসে এচেগারাই, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার।
    ১৯৭০ -   রুডলফ করেনাপ, তিনি ছিলেন জার্মান দার্শনিক।
    ১৯৭১ -   তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক।
    ১৯৭৪ -   ওয়ারেন হুল, তিনি ছিলেন মার্কিন অভিনেতা ও গায়ক।
    ১৯৭৫ -   নরেন্দ্রনাথ মিত্র, তিনি ছিলেন বাংলা ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও গল্প লেখক।
    ১৯৭৯ -   নূর মোহাম্মদ তারাকি, তিনি ছিলেন আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
    ১৯৮২ -   বাসির গামায়েল, তিনি ছিলেন লেবাননের রাষ্ট্রপতি।
    ২০০৫ -   ভ্লাদিমির ভল্কঅফ, তিনি ছিলেন ফরাসি লেখক।
    ২০১২ -   ডন বিননি, তিনি ছিলেন নিউজিল্যান্ড চিত্রশিল্পী।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ