ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • রবার্তো বেনিনি পাচ্ছেন স্বর্ণসিংহ

    রবার্তো বেনিনি পাচ্ছেন স্বর্ণসিংহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রবার্তো বেনিনি। নামটা শুনলেই একটা কথা মনে পড়ে। ‘লাইফ ইজ বিউটিফুল’। হলোকাস্ট নিয়ে নির্মিত এই ছবি সারা বিশ্বে বেনিনিকে পরিচয় করিয়ে দেয়। ছবিটি দিয়ে বেনিনি অস্কারও ঘরে তোলেন। এই অভিনেতাকে এবার সম্মানজনক স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কারে ভূষিত করবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

    ৭৮তম আসর কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এই খবর জানিয়েছে। উৎসবের পরিচালক আলবার্তো বারবারা সম্মানজনক এই পুরস্কারের জন্য বেনিনির নাম ঘোষণা করেন। বেনিনি অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও তিনি একাধারে লেখক, পরিচালক, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা ও অভিনয়শিল্পী।

    এই সম্মানে উচ্ছ্বসিত বেনিনি। তিনি বলেন, ‘কৃতজ্ঞতা ও আনন্দে ভরপুর আমার হৃদয়। এটা আমার কাছে গভীর সম্মানের যে ভেনিস চলচ্চিত্র উৎসব আমার কাজকে মূল্যায়ন করেছে এবং আমাকে এই সম্মানে ভূষিত করেছে।’

     বারবারা জানিয়েছেন, ইতালিয়ান পারফর্মিং আর্টসে বেনিনি একজন গুরুত্বপূর্ণ এবং তুলনাহীন ব্যক্তি। পারফর্মিং আর্টসে ইতালির ঐতিহ্য নিয়ে তাঁর অবদান অসাধারণ। বারবারা আরও জানান, ফেদেরিকো ফেলেনি, ম্যাটিও গ্যারোন ও জিম জারমাশের মতো পরিচালকদের সঙ্গে এমন কিছু অভিনেতা কাজ করেছেন, যাঁদের অভিনয় দক্ষতা ও কমিক সেন্সের অসাধারণ সমন্বয় ঘটেছিল। রবার্তো বেনিনি তাঁদের মধ্যে একজন।

    পরিচালক ও অভিনেতা দুটো জায়গায়ই তিনি উজ্জ্বল ‘লাইফ ইজ বিউটিফুল’ দিয়ে। সে সময় সেরা অভিনেতা, সেরা আন্তর্জাতিক ছবি ও সেরা সংগীত বিভাগে অস্কার জিতেছিল ছবিটি। মনোনয়ন পেয়েছিল সাতটি শাখায়। এই ছবি ছাড়া ‘নাইট অন আর্থ’, ‘কফি অ্যান্ড সিগারেট’ ও ‘টু রোম উইথ লাভ’ ছবি উল্লেখযোগ্য। ভেনিস চলচ্চিত্র উৎসব আয়োজিত হবে আগামী ১ থেকে ১১ সেপ্টেম্বর ইতালিতে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ